প্রকাশিত: Sun, Jan 7, 2024 10:01 AM
আপডেট: Wed, Apr 29, 2026 3:14 AM

[১]রামুর বৌদ্ধ বিহারে আগুন

 হাবিব সোহেল, কক্সবাজার: [২] শুক্রবার  গভীর রাতে উপজেলা সদরের চেরাংঘাটা এলাকার উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক এবং র‌্যাব,পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানান রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ।

[৫] ওসি আরো বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করছে। সম্পাদনা : মুরাদ হাসান